ঈদে বাড়ি ফেরা: উত্তাল পদ্মায় গাদাগাদি করে ফেরি পার
এফই ডেস্ক | Tuesday, 20 July 2021
করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্কের মধ্যে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে মানুষ ঈদযাত্রা করছে স্বাস্থ্যবিধি না মেনেই।
কুরবানি ঈদের আর একদিন বাকি। ফলে শেষ সময়ে মঙ্গলবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘরমুখো মানুষের চাপ আরও বেড়েছে।
এদিন বৃষ্টির মধ্যে গাদাগাদি করে ঝুঁকি নিয়েই উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছেন দক্ষিণের ঘরমুখোরা।
এদিকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ১৫ টি ফেরি ও ৮৭ টি লঞ্চ দিয়েও কুলিয়ে ওঠা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।