logo

ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেলের বাসায় অভিযানে র‌্যাব

Thursday, 16 September 2021


গ্রাহক ঠকানোর অভিযোগে আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাসেলের ফ্ল্যাটে তাদের অভিযান শুরু হয়।

তবে কী অভিযোগে সেখানে র‌্যাব অভিযান চালাচ্ছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলেননি কমান্ডার মঈন।