logo

ইউরোপীয় নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরি, সহায়তায় ডেনমার্ক

এফই ডেস্ক | Monday, 31 May 2021


জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলসহ ইউরোপের জ্যেষ্ঠ নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরিতে সহায়তা করেছে ডেনমার্কের গোয়েন্দারা।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ডেনমার্কস রেডিওর (ডিআর) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) ডেনমার্কের প্রতিরক্ষা গোয়েন্দা শাখার সঙ্গে থাকা অংশীদারিত্ব ব্যবহার করেছে।  খবর রয়টার্সের।

এই অংশীদারিত্বের ক্ষেত্রে এনএসএর ভূমিকা নিয়ে ২০১৫ সাল থেকে চলমান বিভাগীয় তদন্তে এসব তথ্য উঠে এসেছে বলে সংশ্লিষ্ট নয়টি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে ডিআর।

সুইডেন, নরওয়ে, ফ্রান্স ও জার্মানির জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করতে ডেনিশ ইনফর্মেশন ক্যাবলগুলো এনএসএ ব্যবহার করেছে বলেছে প্রতিবেদনে বলা হয়েছে।