ইউরিয়া সারের দাম কেজিতে বাড়ল ৬ টাকা
এফই অনলাইন ডেস্ক | Monday, 1 August 2022
বিশ্ব বাজারে দর বৃদ্ধির প্রেক্ষাপটে ভর্তুকি সামাল দেওয়ার চেষ্টায় ইউরিয়া সারের দাম কেজিতে ছয় টাকা বাড়িয়েছে সরকার।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি কেজি ইউরিয়া সার কিনতে কৃষকদের দিতে হবে ২২ টাকা, যা এতদিন ১৬ টাকা ছিল।
আর ডিলাররা ওই সার পাবেন প্রতি কেজি ২০ টাকা দরে, যা আগে তারা ১৪ টাকায় কিনতেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ইউরিয়া সারের নতুন এই দাম সোমবার থেকেই কার্যকর হবে বলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।