ইউক্রেইনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল রাশিয়া
এফই অনলাইন ডেস্ক | Tuesday, 22 February 2022
ইউক্রেইনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিবিসি বলছে, এর মধ্য দিয়ে সেখানে কার্যত শান্তি আলোচনার ইতি ঘটল।
স্বঘোষিত গণপ্রজাতন্ত্র দোনেস্ক ও লুহানস্ক রাশিয়ার সমর্থনপুষ্ট বিদ্রোহীদের এলাকা। এই বিদ্রোহীরা ২০১৪ সাল থেকে ইউক্রেইনের বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।
এই দুটি অঞ্চলে রাশিয়ার সেনাদের ‘শান্তিরক্ষা কার্যক্রম’ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেইনের সার্বভৌমত্ব লংঘন করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।