logo

আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করল তালেবান

এফই অনলাইন ডেস্ক | Tuesday, 7 September 2021


আফগানিস্তানে নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান।

সিএনএনে বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, মঙ্গলবার ঘোষিত এই নতুন সরকারে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয়েছে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে।

তার উপ-প্রধান হিসাবে কাজ করবে তালেবান গোষ্ঠীর সহপ্রতিষ্ঠাতা মোল্লা আব্দু গনি বারাদার।

আর ২০১৬ সাল থেকে তালেবান গোষ্ঠীর অন্যতম উপনেতা মোল্লা ইয়াকুব তত্ত্বাবধায়ক প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন।