তালেবানের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, কাবুল বিমানবন্দরে পৌঁছাতে মরিয়া লোকজনের ভিড়ের চাপ সামলাতে তাদের কমান্ডার ও সেনারা ফাঁকা গুলি ছুড়েছে, তবে কাউকে আহত করার উদ্দেশ্য ছিল না।
যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়েনডি শেরম্যান ওয়াশিংটনে সাংবাদিকদের জানান, আমরা আশা করছি তালেবান আমেরিকার নাগরিক, তৃতীয় যেকোন দেশের নাগরিক এবং সব আফগান যারা স্বেচ্ছায় দেশ ছাড়তে চাচ্ছে তাদের নিরাপদে এবং কোনো হয়রানি ছাড়াই কাজটি করতে দেবে।
তবে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাড়ে চার হাজার সেনা সেখানে আটকে পড়াদের কাবুল বিমানবন্দরে আনতে কোনো সহায়তা করতে পারছে না, কারণ বিমানবন্দরের নিরাপত্তাও দেখতে হচ্ছে তাদের।
ওয়াশিংটনে একটি সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি, স্বীকার করেছেন নাগরিকদের সরিয়ে আনার লক্ষ্য পূরণ হয়নি।