আজ আবুল কাসেমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী
এফই অনলাইন ডেস্ক | Wednesday, 10 November 2021
আজ ১০ই নভেম্বর জনাব আবুল কাসেমের (ডি,এ, এফ,সি, অবঃ আর্মি) ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ।
আবুল কাসেম ২০১৫ সালের ১০ই নভেম্বর নওগাঁ জেলার বদলগাছী থানার শ্রীরামপুর গ্রামে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন । খবর সংবাদ বিজ্ঞপ্তির।
তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, ৯ জন নাতি-নাতনি ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক “দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেস” এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক জাহাঙ্গীর আলমের পিতা।
আজ বাদ যোহর মরহুমের ছেলে জাহাঙ্গীর আলমের ঢাকার বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করতে অনুরোধ করা হয়েছে।
আবুল কাসেম একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা ছিলেন । চাকুরি থেকে অবসর গ্রহণের পর এই শিক্ষানুরাগী দুইবার শ্রীরামপুর এফ, কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করেন।
তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর অফিসে চাকুরি জীবন শুরু করেন। পরবর্তীতে দেশ স্বাধীনের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিফেন্স ফাইন্যান্স এ যোগদান করেন। পেশাগত জীবনে একজন চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত আবুল কাসেম ডিফেন্স ফাইন্যান্স ছাড়াও কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।