logo

আইসিসির মে মাসের সেরা মুশফিক

এফই ডেস্ক | Monday, 14 June 2021


‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় প্রথম জায়গা পেয়েই বাজিমাত করলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে জিতলেন সেরার স্বীকৃতি। মে মাসের সেরার লড়াইয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যান পেছনে ফেললেন হাসান আলি ও প্রাভিন জয়াবিক্রমাকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিজ্ঞপ্তি দিয়ে সোমবার মে মাসের সেরা হিসেবে মুশফিকের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে এই লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া বাংলাদেশের প্রথম ক্রিকেটার তিনি।