অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Tuesday, 3 August 2021
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দুই দলের এটাই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বিশ্বকাপের আগে অন্য সংস্করণে কোনো ম্যাচ নেই বাংলাদেশের। টানা ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহর দল। জিম্বাবুয়েতে সিরিজ জিতে আসা দলটির নজর প্রস্তুতির দ্বিতীয় ধাপে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ।
দুই দলেরই নজর বিশ্বকাপের প্রস্তুতি ও জয়ের দিকে। নিয়মিত অধিনায়কসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই অস্ট্রেলিয়া দলে। বাংলাদেশ পাচ্ছে না তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলামকে।