logo

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

Thursday, 14 April 2022


অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টাপাড়া সীমান্ত দিয়ে প্রবেশের সময় তাকে আটক করা হয় বলে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. এহসানুল হক জানান।

পরে বিজিবি তার নামে মামলা করে রৌমারী থানায় দেয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রৌমারী থানার ওসি মোন্তাছির বিল্লাহ জানান, আটক আশরাফুল ইসলাম (৩২) ভারতের মানকারচর শিঙ্গিমারী থানার সুখচর উজান বজরা গ্রামের আবুল হোসেনের ছেলে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আশরাফুল বেআইনিভাবে ১০৫৩ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছ দিয়ে বাংলাদেশে আসেন।

পুলিশ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেবে বলে জানান ওসি মোন্তাছির।