Loading...

‘স্বপ্ন’ এখন আরমানিটোলায়

| Updated: January 01, 2022 17:37:44


‘স্বপ্ন’ এখন আরমানিটোলায়

দেশের অন্যতম জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন পুরান ঢাকার আরমানিটোলায়। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় আরমানিটোলার আরমানিয়ান স্ট্রিটের মক্কা টাওয়ারে রিটেইল শপটির এই শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বপ্ন-এর রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক মো: সামসুদ্দোহা শিমুল, ৩২ নং ওয়ার্ডের প্রাক্তন কাউিন্সলর মো: বিল্লাল শাহ, মক্কা মল্টিলেয়ার লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, একই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ব্যবস্থাপনা পরিচালক নীলিমা আক্তার অনি, পরিচালক আলিফিয়া আক্তার অমি, নির্বাহী পরিচালক এ,এস,এম, সাইফউদ্দিন কামালসহ আরও অনেকে। খবর প্রেস বিজ্ঞপ্তির।

স্বপ্ন এর রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক মো: সামসুদ্দোহা শিমুল বলেন, "আরমানিটোলায় যাত্রা শুরু করেছে ‘স্বপ্ন’। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত কেনাকাটা করতে পারবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখেই আউটলেটে পণ্য রাখা হয়েছে। আমরা গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ন আশা করি। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’।"

আউটলেটের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। থাকছে হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর ০১৯৩৬-০০৪৪৫১।

Share if you like

Filter By Topic