গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেছেন , শ্রীলঙ্কার অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতি তুলনীয় না হলেও, এখান থেকে শিক্ষা নিতে হবে।
আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে সুপারিশ জানাতে সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “শ্রীলঙ্কার অর্থনীতির সঙ্গে আমাদের অর্থনীতি তুলনীয় নয়, কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হবে।” খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বাণিজ্য ঘাটতি বৃদ্ধি আশঙ্কাজনক উল্লেখ করে তিনি বলেন, “বর্তমান আমাদের বাণিজ্য ঘাটতি প্রায় ২২ বিলিয়নের মতো। অর্থবছর শেষে এটা ৩০ বিলিয়নে উন্নীত হতে পারে।”
আন্তর্জাতিক বাজারে পণ্যমুল্য বৃদ্ধি পাওয়াকে এর কারণ দেখিয়ে মোস্তাফিজুর বলেন, বাজার স্বাভাবিক হয়ে গেলে এটা কমে আসবে।
ঢাকার ধানমণ্ডিতে সিপিডির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ভার্চুয়ালি সম্প্রচার হয়। অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
সিপিডির গবেষনা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান অনুষ্ঠানে ছিলেন।
