শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে এবার র্যাব গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার সকালে তাকে নেত্রকোনা থেকে আটক করা হয় বলে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, রাষ্ট্রবিরোধী এবং নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণে তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিস্তারিত পরে জানান হবে বলে জানান তিনি।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
ইসলামী দলগুলোর বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রফিকুলের বয়স ২৫ বছর হলেও আকার-আকৃতির জন্য তাকে শিশু বক্তা বলে ডাকা হয়।
নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে গত ২৫ মার্চ বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুলকে আটক করেছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার মামলায়ও তাকে আসামি করা হয়নি।
‘শিশু বক্তা’ মাদানী এবার র্যাবের হাতে গ্রেপ্তার
FE Team | Published: April 07, 2021 16:13:53 | Updated: April 07, 2021 19:04:00
‘শিশু বক্তা’ মাদানী এবার র্যাবের হাতে গ্রেপ্তার
Share if you like