‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই


FE Team | Published: January 19, 2022 18:12:23 | Updated: January 19, 2022 20:04:48


কাজী আনোয়ার হোসেন

বাংলাদেশের স্পাই থ্রিলার জগতে জনপ্রিয়তম চরিত্র মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়েছে বলে এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন তার পুত্রবধূ মাসুমা মায়মুরা। তার বয়স হয়েছিল ৮৫ বছর। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত বছরের অক্টোবরে কাজী আনোয়ার হোসেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়লে কয়েক দফায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মায়মুরা লিখেছেন, একটা ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়ে সব শেষ হয়ে গেল। ১০ জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে ছিলেন। আজ চলে গেলেন আমাদের ছেড়ে।

Share if you like