Loading...

‘ট্রাকের নিচে চাপা পড়া অটোরিকশায় ছটফট করে মারা গেলেন চালক’

| Updated: February 05, 2022 17:32:05


‘ট্রাকের নিচে চাপা পড়া অটোরিকশায় ছটফট করে মারা গেলেন চালক’

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ট্রাকচাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন; যাকে মৃত্যুর আগে চেষ্টা করেও উদ্ধার করতে ব্যর্থ হন পুলিশ সদস্য। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহত আলমগীর হোসেন (২৯) উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের কোড়ালপাড়া গ্রামের বাসিন্দা।

উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর এলাকায় কুমিল্লা-সিলেট সড়কে শুক্রবার বিকাল ৪টার দিকে তিনি মারা যান বলে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান।

ওসি বলেন, “বিকেলে আমি টহলে বের হয়েছিলাম। কালিকাপুর গিয়ে দেখি কুমিল্লামুখী একটি ট্রাক গাছে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে আছে। তখন সেখানে তেমন কেউ ছিল না। আমি দৌড়ে গিয়ে দেখি ট্রাকের নিচে একটা অটোরিকশা দুমড়ে-মুচড়ে পড়ে আছে। আর অটোরিকশার চালক ট্রাকের পেছনের চাকার নিচে আটকে আছেন।

“তখনও লোকটা বেঁচে ছিলেন। আমি তাকে মুক্ত করতে না পেরে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ ফাঁড়িতে কল দিই। কিন্তু তারা আসার আগেই লোকটা আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা যান। বিষয়টি মর্মান্তিক।”

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ট্রাকের লোক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

Share if you like

Filter By Topic