Loading...

‘টিকা ছাড়া বের হওয়া যাবে না’ স্বাস্থ্যের বক্তব্য নয়

| Updated: August 04, 2021 16:38:55


ছবিঃ সংগৃহীত ছবিঃ সংগৃহীত

লকডাউনের পর ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের টিকা না নিয়ে চলাচল ‘শাস্তিযোগ্য অপরাধহবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের হুঁশিয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য নয় বলে জানানো হয়েছে।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিভিন্ন গণমাধ্যমের ‘জরুরি দৃষ্টি আকর্ষণ’ করে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ স্ক্রলে ‘টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না’ বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি।”

কোভিড পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নিয়ে মঙ্গলবার সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনের সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ অগাস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী এক সপ্তাহ ব্যাপকভিত্তিক টিকাদান কার্যক্রম পরিচালনার পর ১১ অগাস্ট থেকে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস খোলারও সিদ্ধান্ত হয়। এছাড়া সীমিত পরিসরে ‘রোটেশন করে’ যানবাহনও চলবে সে সময়।

বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছিলেন, “১১ অগাস্ট থেকে ১৮ বছরের ওপরের কোনো মানুষ ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট করলে সেটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।

“রাস্তাঘাটে, গাড়িঘোড়ায়, মোটরসাইকেল, সাইকেল, টেম্পু, বাস, ট্রেনে হোক চলাচল করলে টিকা নেওয়া থাকতে হবে। আমরা সেই সুযোগ করে দিচ্ছি। আমরা অগ্রাধিকার দিচ্ছি।”

দোকানপাট খোলার আগে ৭, ৮, ৯ অগাস্ট এই তিন দিন টিকা নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যের পরদিনই এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিপরীত বক্তব্য এল

Share if you like

Filter By Topic