করোনাভাইরাস সংক্রমণ ঠেকিয়ে জীবন রক্ষায় সরকার লকডাউন আরোপ করেছে জানিয়ে বিধি-নিষেধগুলো পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পদক ওবায়দুল কাদের।
কঠোর বিধি-নিষেধ শুরু হওয়ার দুদিন আগে শনিবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ এ আহ্বান জানান তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “করোনাভাইরাসের সংক্রমণের ব্যাপকতায় সরকার সোমবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। মহামারীর এই আগ্রাসী রূপ ঠেকাতে এবং নিজের সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপন করুন।”
স্বাস্থ্যবিধি না মেনে অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে উল্লেখ করে তিনি বলেন, “সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন। প্রশাসন ও পুলিশকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা আমাদের জীবন থেকে ছিটকে দিতে পারে।
