Loading...

৮ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ ঘোষণা; আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

| Updated: October 01, 2021 20:17:34


৮ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ ঘোষণা; আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

পূর্ববর্তী বছরগুলোর ধারাবাহিকতায় ২০২০ সালের জন্য সঙ্গীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ)।

১ অক্টোবর শুক্রবার বিএমজেএ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দেয়। সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে মোট ১১ জনকে বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এবারের ৮ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ বিজয়ীরা হলেন -- রুনা লায়লা (আজীবন সম্মাননা), তাহসান খান (সেরা সঙ্গীতশিল্পী), জুলফিকার রাসেল (সেরা গীতিকার), রাজন সাহা (সেরা সুরকার), বাপ্পা মজুমদার (সেরা সংগীত পরিচালক), বদরুল হাসান খান ঝন্টু ( সেরা সমালোচক পুরস্কার, পুরুষ), আফরোজা মোমেন (সেরা সমালোচক পুরস্কার, নারী), নাদিরা মুক্তা (সেরা প্রমিজিং শিল্পী), তানজিনা রুমা (বিশেষ জুড়ি অ্যাওয়ার্ড, সঙ্গীতশিল্পী), গানচিল মিউজিক (সেরা প্রযোজনা প্রতিষ্ঠান), কামরুল হাসান খান (সঙ্গীতে বিশেষ অবদানের জন্য,  মরনোত্তর)।

জানা যায়, করোনা সংক্রমণের কারণে গতবারের ধারাবাহিকতায় এবারও প্রথাগতভাবে সরাসরি মঞ্চে পুরস্কার ঘোষণা ও প্রদানের বদলে বিএমজেএ অনলাইনে পুরস্কার ঘোষণা করেছে। তবে করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তীতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হবে বলে বিএমজেএ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত বছর বিএমজেএ আজীবন সম্মাননা পেয়েছিলেন সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

Share if you like

Filter By Topic