Loading...

৪১ বছর পর অলিম্পিকসের হকিতে ভারতের পদক

| Updated: August 05, 2021 15:25:01


ছবিঃ সংগৃহীত ছবিঃ সংগৃহীত

জমজমাট লড়াইয়ে জার্মানিকে হারাল ভারত। ৪১ বছর পর অলিম্পিকসের পুরুষ হকিতে পদকের স্বাদ পেল তারা।

টোকিওর হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে ৫-৪ গোলে জেতে ভারত। পুরুষ হকিতে এর আগে সবশেষ তারা পদক জিতেছিল সেই ১৯৮০ সালের মস্কোর অলিম্পিকে। সেবার দেশটি পেয়েছিল সোনা।

এর আগে সেমি-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে তেমন একটা লড়াই করতে পারেনি ভারত। হেরে যায় ৫-২ গোলে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকসে পুরুষ হকির কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারত।

চার কোয়ার্টারের খেলায় প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে ছিল জার্মানি। দ্বিতীয় কোয়ার্টার শেষ হয় ৩-৩ সমতায়। তৃতীয় ধাপ ভারত শেষ করে ৫-৩ গোলে এগিয়ে থেকে। শেষ কোয়ার্টারে এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি জার্মানি।

হকির মহিলা বিভাগেও পদক পাওয়ার আশা আছে ভারতের। আগামী শুক্রবার ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে তারা মুখোমুখি হবে গ্রেট ব্রিটেনের।

Share if you like

Filter By Topic