Loading...

৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

| Updated: August 10, 2021 11:35:38


৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

মিলিত চেষ্টায় লড়াই করার মতো একটা সংগ্রহ এনে দিয়েছিলেন ব্যাটসম্যানরা। সেটাতে যথেষ্টর বেশি বলে প্রমাণ করলেন বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়া।

নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। ব্যাট-বলে-ফিল্ডিংয়ে নিজেদের মেলে ধরে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।

সোমবার শেষ ম্যাচে ৬০ রানের জয় দিয়ে পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ শেষ করল বাংলাদেশ।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১২৩ রানের লক্ষ্য তাড়া করতে যেয়ে ১৩ ওভার ৪ বলেই জয় অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

 

Share if you like

Filter By Topic