Loading...
The Financial Express

৩ দিনে বন্ধ হল ৫৮২ ক্লিনিক-ডায়াগনস্টিক

| Updated: May 31, 2022 22:47:06


৩ দিনে বন্ধ হল ৫৮২ ক্লিনিক-ডায়াগনস্টিক

বিশেষ এক অভিযানে তিন দিনে সারা দেশে নিবন্ধনহীন ৫৮২টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত বুধবার এই অভিযান শুরুর পর তৃতীয় কার্যদিবসে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক বেলাল হোসেন এ তথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিন দিনের অভিযান শুরু হলেও এমন অভিযান চলবে বলে জানান তিনি।

গত বুধবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) সভাপতিত্বে এক সভায় অনিবন্ধিত ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘন্টা বা তিন দিনের মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব হাসপাতালের নিবন্ধন নেই, তাদের ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের কথা আমরা বলেছিলাম। অনিবন্ধিত সেসব প্রতিষ্ঠানই আমরা বন্ধ করে দিয়েছি।”

বন্ধ করে দেওয়া হাসপাতাল ও রোগ নিরূপণ কেন্দ্রের মধ্যে ১৬৪টি ঢাকার।

বেলার বলেন, বন্ধ হওয়া ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার যদি নিবন্ধন নিয়ে নেয়, তবে তারা আবার কারর্যক্রম শুরু করতে পারবে।

স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা সারাদেশে এ অভিযান চালায়।






Share if you like

Filter By Topic