Loading...

৩ জানুয়ারি থেকে ট্যাংকলরি ধর্মঘটের ডাক সারাদেশে


প্রতীকী ছবি প্রতীকী ছবি

ভাড়া বাড়ানোর দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন জানান, মঙ্গলবার রাতে এক মিটিংয়ে আগামী ৩ জানুয়ারি থেকে ধর্মঘটে যাওয়ার এই সিদ্ধান্ত নেন তারা।

তিনি বলেন, গত ৪ নভেম্বর ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। কিন্তু ট্যাংকলরির ভাড়া বাড়ানো করা হয়নি। অথচ তেলের মূল্য বৃদ্ধির আগে থেকেই চ্যাসিস, ট্যাংকার, খুচরা যন্ত্রাংশ, আয়কর, শ্রমিকদের বেতন বাবদ ট্যাংকলরিতে বিনিয়োগ কয়েকগুণ বেড়েছে।

“আমরা ভাড়া বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের বারবার চিঠি দিলেও আমলে নেওয়া হয়নি। ট্যাংকলরির প্রতি অবহেলা বিমাতাসুলভ। বর্তমানে লোকসানের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরি বন্ধ থাকবে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।”

ভাড়া না বাড়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, কেন্দ্র ঘোষিত এই সিদ্ধান্তের সঙ্গে খুলনা বিভাগীয় কমিটি একাত্মতা প্রকাশ করেছে।

Share if you like

Filter By Topic