Loading...

২৯ নাবিকসহ বাংলাদেশি জাহাজ ইউক্রেনের বন্দরে আটকা

| Updated: February 28, 2022 21:22:21


২৯ নাবিকসহ বাংলাদেশি জাহাজ ইউক্রেনের বন্দরে আটকা

রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে ইউক্রেইনের একটি বন্দরে ২৯ নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশের একটি জাহাজ।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজএমভি বাংলার সমৃদ্ধি’ যুদ্ধ শুরুর আগেই ইউক্রেইনের ওলভিয়া বন্দরে গিয়েছিল। জাহাজে থাকা ২৯ নাবিকের সবাই বাংলাদেশি।

পরে যুদ্ধ শুরু হলে সেটি ওই বন্দরে আটকে পড়েছে, বলে রোববার জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপেরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মুজিবুর রহমান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জাহাজটি বর্তমানে সেখানে নিরাপদে নোঙ্গর করে আছে। সব নাবিক সুস্থ ও নিরাপদে রয়েছেন।

“জাহাজটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানি রয়েছে। নাবিকদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশা করছি চ্যানেল ক্লিয়ার হলে দুদিনের মধ্যেই সেটি যাত্রা শুরু করতে পারবে।“

গত ২২ ফেব্রুয়ারি এমভি বাংলার সমৃদ্ধি নামেরবাল্ক ক্যারিয়ার’ জাহাজটি ইউক্রেইনের ওই বন্দরে পৌঁছায়। তুরস্কের এরেগলি বন্দর থেকে গত ২১ ফেব্রুয়ারি খালি অবস্থায় সেটি ওলভিয়া বন্দরে যায়।

জাহাজটি ইউক্রেইনের বন্দর থেকে পণ্য তোলার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে তা বাতিল করা হয়েছে বলে জানান বিএসসি কর্মকর্তা মুজিবুর।

যুদ্ধের কারণে বর্তমানে ওই বন্দরের দৈনন্দিন কার্যক্রমও বন্ধ রয়েছে বলে বিএসসির কর্মকর্তারা জানিয়েছেন।

সমুদ্রগামী জাহাজ বাংলার সমৃদ্ধি ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয়।

Share if you like

Filter By Topic