Loading...

২৪ ঘণ্টায় ৩২৯ ডেঙ্গু রোগী, এই বছরে সর্বাধিক


File photo File photo

দেশে গত ২৪ ঘণ্টায় ৩২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই বছরে এক দিনে এত বেশি আক্রান্ত আর হয়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নতুন রোগীদের চলতি অগাস্ট মাসে ৩ হাজার ৯৯২ জন রোগী হাসপাতালে এসেছে ডেঙ্গু নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩০৬ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ২৩ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়।

এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আগের দিন সোমবার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

গত জুলাইয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২৮৬, যা এ মৌসুমে এক মাসে সর্বাধিক।

২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল।

পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।

করোনাভাইরাসের মহামারীর মধ্যে চলতি বছরের জুলাই থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।

বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ১ হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী, যাদের ১ হাজার ৪৮ জনই ঢাকা মহানগরীর। আর অন্যান্য বিভাগে ৬৬ জন।

দেশে এ বছর চিকিৎসা নেওয়া ৬ হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৫১০ জন।

এছাড়াও এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Share if you like

Filter By Topic