Loading...

২৪ ঘণ্টায় শনাক্ত ৮,৩৪৫ কোভিড রোগী, মৃত্যু ২৯ জনের

| Updated: February 06, 2022 20:49:07


২৪ ঘণ্টায় শনাক্ত ৮,৩৪৫ কোভিড রোগী, মৃত্যু ২৯ জনের

দেশে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তারের মধ্যে একদিনে আরও আট হাজারের বেশি মানুষের দেহে কোভিড শনাক্ত হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে আরও ২৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৩৮ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে আট হাজার ৩৪৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তবে এ নিয়ে টানা তিন দিন দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের নিচেই থাকল। গত ২৩ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছিল, এক পর্যায়ে ২৬ জানুয়ারি তা ১৬ হাজার ৩৩ জনে পৌঁছায়।

শুক্রবার শনাক্ত রোগী ১০ হাজারের নিচে নামে, সেদিন নয় হাজার ৫২ জন শনাক্ত হয়। শনিবার শনাক্ত হয় আর আট হাজার ৩৫৯ জন নতুন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৫৮৯ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আট হাজার ১৫৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৬ লাখ দুই হাজার ৫৫০ জন সুস্থ হয়ে উঠলেন।

Share if you like

Filter By Topic