Loading...
The Financial Express

২৪ ঘণ্টায় শনাক্ত ২৭৭ করোনা রোগী, মৃত্যু চারজনের

| Updated: December 08, 2021 17:56:57


২৪ ঘণ্টায় শনাক্ত ২৭৭ করোনা রোগী, মৃত্যু চারজনের

করোনাভাইরাসে আক্রান্ত রোগী এক দিনের ব্যবধানে ৮০ জন বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ২৭৭ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ১৯৭।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত এক দিনে চারজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে  দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩২৬ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।

Share if you like

Filter By Topic