দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে ২৬৮ জনের মধ্যে, যাদের ৯১ শতাংশই ঢাকা জেলার বাসিন্দা।
রোববার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৪৭ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।
গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ২৪৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৫২টি জেলায় কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি।
