Loading...

২৪ ঘণ্টায় শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ১,৯৮৭, মৃত্যু ২১ জনের

| Updated: February 20, 2022 19:50:31


চলছে একুশের বইমেলা, যেখানে কোভিড বিধি মেনে ঢুকতে হচ্ছে। ফাইল ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। চলছে একুশের বইমেলা, যেখানে কোভিড বিধি মেনে ঢুকতে হচ্ছে। ফাইল ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দেশে দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আবার দুই হাজারের নিচে নেমে এসেছে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৭ রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও নেমেছে ৮ শতাংশের নিচে। এই সময়ে মৃত্যু হয়েছে ২১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ২৫২ জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

দিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ ৯ জানুয়ারি, সেদিন ১ হাজার ৪৯১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।

এরপর ১০ জানুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার, ১৩ জানুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যায়। বাড়তে বাড়তে ২৫ জানুয়ারি শনাক্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছিল, যা মহামারীতে বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যার কাছাকাছি।

দিনে শনাক্তের হার ৮ শতাংশের নিচে ছিল গত ৯ জানুয়ারি। ১২ জানুয়ারি তা ১০ শতাংশ ছাড়ায়। ২৮ জানুয়ারি তা পৌঁছায় ৩৩ দশমিক ৩৭ শতাংশের রেকর্ড উচ্চতায়।

তবে এরপর সংক্রমণ দিন দিনই কমছে। এই কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পাশাপাশি ২১ ফেব্রুয়ারির পর নানা বিধি-নিষেধ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন।

আরও ২১ জনের মৃত্যুতে মহামারীতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৯৬৫।

সরকারি হিসাবে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৯ হাজার ২৫২ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন সুস্থ হয়ে উঠলেন।

Share if you like

Filter By Topic