Loading...

২৪ ঘণ্টায় শনাক্ত কোভিড রোগীর সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে

| Updated: December 19, 2021 13:52:59


২৪ ঘণ্টায় শনাক্ত কোভিড রোগীর সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও মৃত্যু বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারে বুলেটিনে সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১২২ নতুন রোগী শনাক্ত এবং ৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আগের দিন ১৯১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয় ২ জনের।

নতুন ১২২ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২। আর আরও চারজনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৭।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৪ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।

Share if you like

Filter By Topic