Loading...
The Financial Express

২৪ ঘণ্টায় আরও ৮৯ জনের মৃত্যু

দেশে কোভিডে মৃত্যু ছাড়াল ২৬ হাজার



২৪ ঘণ্টায় আরও ৮৯ জনের মৃত্যু

এক দিনে আরও ৮৯ জনের মৃত্যুতে দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের মোট সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গেল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত ২০ অগাস্ট দেশে করোনাভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা ২৫ হাজারের দুঃখজনক মাইলফলক পেরিয়ে গিয়েছিল। নয় দিনে মৃতের তালিকায় যুক্ত হল আরও এক হাজার নাম।

তবে সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়ার গতিও কিছুটা কমে এসেছে। মৃতের মোট সংখ্যা ২৪ হাজার থেকে ২৫ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল পাঁচ দিন, তার আগে ২৩ থেকে ২৪ হাজার হতেও একই রকম সময় লেগেছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ২৮ হাজার নমুনা পরীক্ষা করে দেশে ৩ হাজার ৯৪৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন কোভিড রোগী শনাক্ত হল; আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হল মোট ২৬ হাজার ১৫ জনের।

গত ২৪ ঘণ্টায় যে ৮৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৪১ জন ছিলেন পুরুষ এবং ৪৮ জন নারী। এ নিয়ে ষষ্ঠবারের মত দৈনিক মৃত্যুতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হল।

মহামারীর দেড় বছরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে যত পুরুষ মারা গেছে, নারী মারা গেছে তার অর্ধেকেরও কম। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের পর অগাস্ট মাসেই নারীর মৃত্যুহার বেড়ে গেছে।

সরকারি হিসাবে, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৪৬৬ জন সুস্থ হয়েছেন । এ নিয়ে মোট ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন সেরে উঠলেন। 

Share if you like

Filter By Topic