Loading...

২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ১৯৫১

| Updated: February 22, 2022 10:19:07


২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ১৯৫১

করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দেশে পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্ত রোগীর হার আরও কমে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৯ জনের।

তাতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। আগের দিন এই হার ৭ দশমিক ৮২ শতাংশ ছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে চলতি বছরের শুরু থেকে দেশে আবার সংক্রমণ বাড়তে থাকে দ্রুত।

গত ৯ জানুয়ারি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ শতাংশ ছাড়ায়। ২৮ জানুয়ারি তা পৌঁছায় ৩৩ দশমিক ৩৭ শতাংশের রেকর্ড উচ্চতায়।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৯৭৪ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৮ হাজার ৬৭৪ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৭ লাখ ৬৩ হাজার ২৫৮ জন সুস্থ হয়ে উঠলেন।

Share if you like

Filter By Topic