১০ কোটি টাকার বে-মেয়াদি নতুন একটি মিউচুয়াল ফান্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরবিইএমসিও বিজিআইএফ ফান্ড এর উদ্যোক্তা রয়েল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পাসি (আরবিইএমসিও)।
ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।
ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি (আরবিইএমসিও); ট্রাস্টি হিসেবে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।