Loading...

হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী আটক

| Updated: August 03, 2021 16:43:05


হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী আটক

সম্প্রতি গ্রেপ্তার ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, সোমবার রাতে গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে র‌্যাব জানিয়েছে।

সোমবার বিকালে পল্লবী থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন ভোলার আব্দুর রহমান তুহিন নামের এক ব্যক্তি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ওই মামলায় আইপি টিভি জয়যাত্রার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে হেলেনা ছাড়াও হাজেরার নাম রয়েছে।

জয়যাত্রা টিভির প্রধান সম্পাদক কামরুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার সালাউদ্দিন, মাহফুজের নামও রয়েছে মামলায়।

গত বৃহস্পতিবার গুলশানের বাসা গ্রেপ্তার হওয়া হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী ও গুলশান থানায় মোট চারটি মামলা হয়েছে।

Share if you like

Filter By Topic