Loading...

হাসেম ফুডসে অগ্নিকাণ্ডে আহতদের ‘পর্যাপ্ত’ ক্ষতিপূরণ কেন নয়: হাই কোর্ট

| Updated: November 07, 2021 19:55:11


হাসেম ফুডসে অগ্নিকাণ্ডে আহতদের ‘পর্যাপ্ত’ ক্ষতিপূরণ কেন নয়: হাই কোর্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, জানাতে বলেছে হাই কোর্ট।

চারটি সংগঠনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ রোববার এই রুল দেয়।

সেই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস এবং লকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

গত ৮ জুলাই হাসেম ফুডস কারখানায় আগুনে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়। আহত হয় অনেকে।

অগ্নিকারেণ্ডর এই ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।

এরপর ১১ জুলাই নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা এবং আহতদের প্রত্যেককে ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাই কোর্টে রিট আবেদন করে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি।

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic