দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পুরান ঢাকার সংসদ সদস্য হাজি সেলিম আত্মসমর্পণ করার পর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে বিচারক শহীদুল ইসলাম রোববার হাজি সেলিমের জামিন আবেদনের শুনানি করে এই আদেশ দেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সংসদ সদস্য হিসাবে হাজি সেলিমকে কারাগারে ডিভিশন দেওয়ার আবেদন করেছিলেন তার আইনজীবীরা। বিচারক এক্ষেত্রে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন।
