হবিগঞ্জে বাইকের ধাক্কায়  কিশোর নিহত


FE Team | Published: March 07, 2022 18:26:48 | Updated: March 08, 2022 17:49:27


ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হবিগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

নিহত হোসাইন মিয়া (১৩) সদর উপজেলার দরিয়াপুর গ্রামের নূর আলম মিয়ার ছেলে।

সোমবার দুপুরে দরিয়াপুর এলাকায় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয় বলে সদর থানার ওসি মো. মাসুক আলী জানান।

ওসি বলেন, হোসাইন স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে হবিগঞ্জগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share if you like