Loading...

হবিগঞ্জে বাইক-অটো সংঘর্ষে নিহত ২

| Updated: May 30, 2021 18:24:54


হবিগঞ্জে বাইক-অটো সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অটোরিকশার সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায়  বাহুবল-শ্রীমঙ্গল সড়কে তারা হতাহত হন বলে বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান।

নিহতরা হলেন জেলার বানিয়াচং উপজেলার চানপাড়া গ্রামের মো. সাবাজ দিয়ার ছেলে শাকিল আহমেদ ও একই উপজেলার তকবাজখানি গ্রামের জমির মিয়া।

ওসি বলেন, দুই যুবক মটরসাইকেলে বানিয়াচং থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মটরসাইকেল আরোহী ও অটোরিকশার তিন যাত্রী আহত হন।

তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। অন্য তিনজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

Share if you like

Filter By Topic