Loading...

হবিগঞ্জে পূজা মণ্ডপ এলাকায় কোরআনসহ যুবক আটক

| Updated: November 20, 2021 15:30:48


হবিগঞ্জে পূজা মণ্ডপ এলাকায় কোরআনসহ যুবক আটক

হবিগঞ্জ শহরে একটি পূজা মণ্ডপ এলাকা থেকে পবিত্র কোরআন শরীফসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

চৌধুরী বাজার সার্বজনীন পূজা মণ্ডপের পাশ থেকে শুক্রবার বিকালে তাকে আটক করা হয় বলে সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আটক মিজানুর রহমান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শামসুল হকের ছেলে। বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী বিপ্লব রায় সাংবাদিকদের বলেন, দুপুর থেকে ওই যুবক চৌধুরী বাজার সার্বজনীন পূজা মণ্ডপের চারপাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় সেখানকার কয়েকজন লোক বিষয়টি দেখে অন্যদের জানান।

“স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে ওই যুবককে আটক করে এবং তার কাছে থাকা একটি ব্যাগে পবিত্র কোরআন শরীফ পাওয়া যায়।”
বিষয়টি চৌধুরী বাজার পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।

সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী ও পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৌস মোহাম্মদ বলেন, ওই যুবকের ব্যাগে কোরআন শরীফ পাওয়া গেছে। তাকে আটক করে সদর মডেল থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share if you like

Filter By Topic