Loading...

স্কুল-কলেজ খুলবে ২৩ মে

| Updated: March 29, 2021 22:09:17


স্কুল-কলেজ খুলবে ২৩ মে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় স্কুল-কলেজ এ মাসে না খুলে রোজার ঈদের পর ২৩ মে থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে শিক্ষামন্ত্রী দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “সংক্রমণের ঊর্ধগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ঈদুল ফিতরের পর ২৩ মে তারিখ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

“এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে চলবেন।”

Share if you like

Filter By Topic