Loading...

সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে ‘গোর’ এবং ‘বিশ্বসুন্দরী’

| Updated: February 16, 2022 16:35:29


সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে ‘গোর’ এবং ‘বিশ্বসুন্দরী’

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে সরকার।

যৌথভাবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ‘গোর’ এবং অঞ্জন চৌধুরী পিন্টুর প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’।

সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন ‘গোর’ নির্মাতা গাজী রাকায়েত হোসেন। ‘বিশ্বসুন্দরী’ তে সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন সিয়াম আহমেদ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রোজালিন দীপান্বিতা মার্টিন, ‘গোর’ সিনেমায় অভিনয়ের জন্য।

তথ্য মন্ত্রণালয় মঙ্গলবার ওই বছরের সেরা চলচ্চিত্র, নির্মাতা, শিল্পী এবং কলাকুশলীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে।

Share if you like

Filter By Topic