সুপার টুয়েলভে টানা তিন ম্যাচে হারল বাংলাদেশ


FE Team | Published: October 29, 2021 20:59:04 | Updated: October 30, 2021 14:53:59


-প্রতীকী ছবি

শেষ ৩ ওভারে যখন প্রয়োজন ৩০, রবি রামপলের ওভারের প্রথম বলে চার মারলেন লিটন দাস। ২ ওভারে যখন প্রয়োজন ২২, ডোয়াইন ব্রাভোর বলে সোজা ব্যাটে মাহমুদউল্লাহর দুর্দান্ত ছক্কা। শেষের আগের ওভারে ছক্কার চেষ্টায় সীমানায় হোল্ডারের দারুণ ক্যাচে আউট লিটন। শেষ ওভারে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন মাহমুদউল্লাহ। ঘটনাবহুল শেষ সময়টায় উত্তেজনার নানা মোড় পেরিয়ে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়াল শেষ বলে।

শুক্রবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। আন্দ্রে রাসেলের দুর্দান্ত শেষ ওভার আর শেষ বলে জয়ের হাসি শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

৩ রানের জয়ের শিরোপা ধরে রাখার অভিযানে নিজেদের টিকিয়ে রাখতে পারল তারা। সুপার টুয়েলভে এটি তাদের প্রথম জয়। বাংলাদেশ হেরে গেল তিন ম্যাচের তিনটিই। মাহমুদউল্লাহর ২৪ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস শেষ পর্যন্ত কাজে লাগল না।

Share if you like