Loading...

সিরাজগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

| Updated: May 18, 2021 20:39:07


সিরাজগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

মঙ্গলবার সকালে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কালিবাড়ি পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

মৃত ফাহিমা খাতুন (২) ওই গ্রামের ফনি হোসেনের মেয়ে।

পরিবারের বরাতে ওসি বলেন, বাড়ির উঠানে খেলা করার এক পর্যায়ে ফাহিমা পাশের ডোবার পানিতে ডুবে যায়। এরপর স্বজনরা খোঁজাখুজি করলেও তার কোনো হদিস মিলছিল না।

“পরে ডোবায় ফাহিমার লাশ ভেসে ওঠে।”

Share if you like

Filter By Topic