সিআইইউর বোর্ড অব ট্রাস্টির সভা


এফই অনলাইন ডেস্ক | Published: January 17, 2022 12:26:52 | Updated: January 17, 2022 17:47:50


- সিআইইউর বোর্ড অব ট্রাস্টির সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান তৌহিদ সামাদ

নতুন বছরের শুরু থেকেই উচ্চশিক্ষায় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) সব ধরণের সুযোগ সুবিধা আরও একধাপ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট বোর্ড অব ট্রাস্টির (বিওটি) সদস্যরা।

তারা বলেছেন, দুর্যোগের ভেতর দিয়েই সিআইইউ গুণগতমানের শিক্ষা নিশ্চিত করে আগামি দিনের নেতৃত্ব তৈরি করবে। পথ চলতে শংকা আর চ্যালেঞ্জ-দুটোই থাকবে। সেই প্রতিবন্ধকতা কাটিয়ে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে নিরলস কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।

গত ১৫ই জানুয়ারি অনলাইনে অনুষ্ঠিত সিআইইউর ৭ম বোর্ড অব ট্রাস্টির সভায় এসব কথা বলেন ট্রাস্টির সদস্যরা। এই সময় শিক্ষার্থীদের সব ধরণের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি অনলাইন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ। তিনি বলেন, করোনার মত বিশ্ব দুর্যোগেও উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিতে বদ্ধপরিকর সিআইইউ। অনলাইন কার্যক্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠান বিশ্বমানের পাঠ-পঠন ধরে রাখতে চায় যা নি:সন্দেহে প্রশংসনীয়।

সিআইইউর উপাচার্য মেম্বার ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীরা যেনো কোনোভাবেই পড়ালেখা এগিয়ে নিতে ক্ষতিগ্রস্থ না হয়, সেদিকে বিশেষ নজর রয়েছে আমাদের।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য প্রকৌশলী আলী আহমেদ, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, লুৎফে এম আইয়ুব, সাফিয়া গাজী রহমান, এ কাইয়ূম খান, মো. আমিন হেলালী, ইসমাইল দোভাষ, মির্জা সালমান ইস্পাহানি, আমিনুর রেজা খান, সিআইইউর রেজিস্ট্রার ও বোর্ড অব ট্রাস্টির সচিব আনজুমান বানু লিমা প্রমুখ।

Share if you like