Loading...

সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো উত্তর কোরিয়া

| Updated: October 20, 2021 18:56:08


সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া একটি নতুন, অপেক্ষাকৃত ছোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন থেকে ছুড়েছে বলে নিশ্চিত করেছে।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল, উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় উপকূলে সাবমেরিন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) ছুড়েছে বলে তাদের বিশ্বাস।

এর একদিন পর বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ এক বিবৃতিতে সাবমেরিন থেকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করে, বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বিশ্লেষকরা বলছেন, মাঠে দ্রুত একটি কার্যকরী ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন নামানো এ পরীক্ষার লক্ষ্য হতে পারে।

গত কিছু দিন ধরে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। এর আগে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক ও দীর্ঘ-পাল্লার ছিল বলে জানিয়েছিল তারা।

কেসিএনএ জানিয়েছে, নতুন এ ক্ষেপণাস্ত্রটিতে ‘উন্নত নিয়ন্ত্রণ নির্দেশিকা প্রযুক্তি’ আছে যা এটিকে ট্র্যাক করা কঠিন করে তুলতে পারে।

Share if you like

Filter By Topic