Loading...

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুভসূচনা, উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল লাল-সবুজের দল

| Updated: October 02, 2021 13:09:19


সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুভসূচনা, উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল লাল-সবুজের দল

শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাশিত জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসরে যাত্রা শুরু করল বাংলাদেশ।

আসরের উদ্বোধনী ম্যাচে শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে ২০০৩ সালে প্রথম ও সবশেষ প্রতিযোগিতাটির শিরোপা স্বাদ পাওয়া বাংলাদেশ, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পরিকল্পনা অনুযায়ী পাসিং ফুটবলের পসরা মেলে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় রেখেছিল বাংলাদেশ। জয়সূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে।

দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০০৯ সালে। সেবার এনামুল হকের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ১১ বছর পর ফিরতি দেখায়ও উড়ল লাল-সবুজের বিজয় কেতন।

শুরুর দিকে লম্বা পাসে খেলা শ্রীলঙ্কা কিছুটা চাপ তৈরি করলেও বাংলাদেশের রক্ষণের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি। ইয়াসিন, তপু, বিশ্বনাথ ঘোষ ও কাজী তারিক রায়হানে সাজানো ডিফেন্স লাইন ছিল অটুট।

ধীরে ধীরে গুছিয়ে ওঠা বাংলাদেশ কৌশল অনুযায়ী পাসিং ফুটবল খেলে বলের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। অষ্টম মিনিটে সুযোগও তৈরি হয়। বাঁ দিক থেকে ইয়াসিনের থ্রো ইনে বক্সের ভেতর থেকে শরীর ঘুরিয়ে জোরালো শট নেন তপু। এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়।

ওই থ্রো ইনের পর বক্সে শ্রীলঙ্কার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে বাংলাদেশ, কিন্তু রেফারির সাড়া মেলেনি।

২০তম মিনিটে শ্রীলঙ্কার হার্শা ফের্নান্দোর শট ক্রসবারের অনেক উপর দিয়ে যায়। দুই মিনিট পর জামাল ভূইয়ার ক্রসও একইভাবে উড়ে যায়। ৩৩তম মিনিটে গোছালো আক্রমণে উঠে বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ হারান বাংলাদেশের বিপলু আহমেদ।

প্রথমার্ধের শেষ দিকে আরাফাতের লম্বা ক্রসে হেড করেন তপু। বলের লাইন থেকে ফিরিয়ে দেন গোলরক্ষক সুজন পেরেরা ফেরান।

Share if you like

Filter By Topic