নিত্যদিনের সার্বক্ষণিক সঙ্গী এখন নানান ইলেক্ট্রনিক পণ্য। প্রয়োজনের তাগিদে হোক অথবা জীবনকে আরো একটু সহজ করতে, কিছু গেজেট প্রতিনিয়ত লাগেই। আবার, দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির মধ্যে নজর রাখতে হয় বাজেটের দিকেও।
একটু সময় নিয়ে খোঁজ খবর নিলেই পাওয়া যাবে সাধ্যের মধ্যে দরকারি সব ইলেকট্রনিক গেজেটের সন্ধান।
হুয়াওয়ে অনার ব্যান্ড ৬
ব্যস্ত লাইফস্টাইলে নিজের যত্ন নেয়ার সময় কই? শরীরের গতিবিধি ও নিত্যদিনের কাজের চাপের মধ্যেও নিজেকে ফিট রাখতে তাই স্মার্ট ওয়াচের জুড়ি নেই।
বাজেটের দিকে খেয়াল রেখেই চাইনিজ জায়ান্ট হুয়াওয়ে এর সাব ব্র্যান্ড অনার (HONOR) বের করেছে ব্যান্ড ৬ (Band 6)।
হার্ট বিট ট্র্যাকিং থেকে শুরু করে রক্তে অক্সিজেন পরিমাপ সহ সব ধরনের দরকারি ফিচার পেয়ে যাবেন এতে। এক্সট্রা ফিচার হিসেবে এতে আছে উইমেন হেলথ ম্যানেজমেন্ট ফিচার। এই স্মার্ট ওয়াচটির অফিশিয়াল মূল্য ৩ হাজার ৫০০ টাকা।
শাওমি হাইলু জিটি৬ ওয়্যারলেস ইয়ারবাডস
গাড়ি চালানো কিংবা ভ্রমণ, অথবা কাজের ফাঁকে কল ধরা, গান শোনা এসবে আজকাল ব্লুটুথ ইয়ারবাডস হয়ে দাঁড়িয়েছে একটি অন্যতম পছন্দ।
বাজারে এতশত প্রোডাক্টের ভিতরে বাজেটের মধ্যে মিলতে পারে শাওমির হাইলু জিটি৬ মডেলের ইয়ারবাডস। ব্লুটুথ ভার্সন ৫.২ দ্বারা পরিচালিত এই ইয়ারবাডস- এর ব্যাটারী ব্যাকআপ প্রায় ২০ ঘন্টা। এর মূল্য ১ হাজার ৫০০ টাকা।
বেসাস কিউপো ডিজিটাল ডিসপ্লে পাওয়ার ব্যাংক
দরকারী সময়ে ফোন কিংবা অন্য ডিভাইসের চার্জ শেষ হয়ে যাওয়া থেকে বাঁচতে চাই পাওয়ার ব্যাংক। কিন্তু ভারী কিংবা বড় পাওয়ার ব্যাংক আবার হতে পারে বিড়ম্বনার কারণ। এই বিড়ম্বনা থেকে বাঁচতে ভালো বিকল্প হতে পারে বেসাসের এই পাওয়ার ব্যাংকটি, যার বর্তমান বাজারমূল্য ১ হাজার ৫০০ টাকা।
বেড়াতে যাওয়ার সময় ফাস্ট চার্জিং, ডিসেন্ট ক্যাপাসিটি ও খুবই হালকা ও ছোটখাটো এই পাওয়ার ব্যাংকটি সাথে নিয়ে যাওয়া যাবে সহজেই।
শাওমি মি ইউএসবি টাইপ-সি টু টাইপ-সি ডাটা এন্ড চার্জিং ক্যাবল
মোবাইল থেকে মোবাইলে অথবা কম্পিউটারে দ্রুতগতির ডাটা ট্রান্সফার কিংবা পাওয়ার ব্যাংক থেকে ফাস্ট চার্জিংয়ে বর্তমানে সাধারণ টাইপ-এ ইউএসবি ক্যাবলের পরিবর্তে সুবিধাজনক বিকল্প তুলনামূলক দ্রুতগতির টাইপ-সি টু টাইপ-সি ক্যাবল।
শাওমির এই প্রোডাক্টটি মোবাইল থেকে মোবাইলে ডাটা ট্রান্সফারেও ব্যবহার করা যাবে। এর বাজারমূল্য মাত্র ৫৫০ টাকা।
ইউগ্রিন এয়ারভেন্ট মাউন্ট ফোন হোল্ডার
বাজেটের মধ্যে সহজে বহনযোগ্য ও যেকোনো জায়গায় রেখে ব্যবহারযোগ্য ফোন হোল্ডার খুঁজে পাওয়া বেশ কঠিন হতে পারে। ইউগ্রিনের এই ফোন হোল্ডারটি হতে পারে এই সমস্যার ভালো সমাধান।
৩৬০˚ এই ফোন হোল্ডারটির দ্বারা যেকোন ভিউয়িং এঙ্গেল থেকে ভিডিও দেখা সম্ভব। সম্পূর্ণরূপে ক্র্যাডেল-লেস এই ফোন হোল্ডারটি সহজেই এটিকে ল্যান্ডস্কেপ ও পোট্রেইট উভয় অবস্থাতেই পরিবর্তন করে ব্যবহার করা যাবে। প্রোডাক্টটির বাজারমূল্য ৪৫০ টাকা ।
ইশতিয়াক খান কাব্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত।
ishtiakkhankabbo@gmail.com
