সাত দিনে রোগী বাড়ল এক লাখ, শনাক্ত ১৮ লাখ ছাড়াল


FE Team | Published: February 01, 2022 17:24:06 | Updated: February 02, 2022 09:32:02


সাত দিনে রোগী বাড়ল এক লাখ, শনাক্ত ১৮ লাখ ছাড়াল

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে এক সপ্তাহেই শনাক্ত হল আরও এক লাখ রোগী, তাতে বাংলাদেশে মোট শনাক্ত রোগী ছাড়িয়ে গেল ১৮ লাখ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ১৫৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ৩১ জনের।

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৫০১ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৩১ জনের। সেই হিসেবে পরিস্থিতির তেমন কোনো রকমফের হয়নি এক দিনের।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৪২৫ জনের মৃত্যুর খবর সরকারের খাতায় এসেছে।

ডেল্টার ঢেউ সামলে গত বছরের শেষভাগে বাংলাদেশে সংক্রমণ কমে এসেছিল অনেকটা। ওমক্রিনের প্রভাবে আবার তা বাড়তে শুরু করলে ১২ জানুয়ারি তা ১৬ লাখ ছাড়ায়। ১৩ দিনের মথায় ২৫ জানুয়ারি সেই সংখ্যা পৌঁছায় ১৭ লাখে। এখন তা ১৮ লাখ ছাড়িয়ে গেল মাত্র সাত দিনেই।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ২ হাজার ৭২১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন সুস্থ হয়ে উঠলেন।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like