Loading...
The Financial Express

সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত ‘বিশ্রাম’ দিল বিসিবি

| Updated: March 10, 2022 15:28:50


সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত ‘বিশ্রাম’ দিল বিসিবি

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না সাকিব আল হাসানের। শুধু এই সফরে নয়, আপাতত সব ধরনের ক্রিকেট থেকেই তাকে বিশ্রাম দিয়েছে বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বুধবার সংবাদ সম্মেলনে জানান, শারীরিক ও মানসিক অবস্থার ভালো নয় বলে আপাতত ক্রিকেট খেলার মতো অবস্থায় নেই সাকিব। তাই তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম নিতে বলেছে বোর্ড।

জালাল ইউনুস বললেন, দুবাইয়ে থাকা সাকিবের সঙ্গে তার ফোনালাপের পর এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“সাকিব বিদেশে যাওয়ার আগে বলে গেছে যে সে শারীরিক ও মানসিকভাবে চাপে আছে। আমি তাকে দুদিন সময় নিয়ে ভাবতে বলেছিলাম। যেহেতু দুই দিন হয়ে গেছে, আজকে তার সঙ্গে আমার কথা হয়েছে। তার পরিকল্পনা জানতে চাইলাম। সে শারীরিক ও মানসিকভাবে এখনও আনফিট, ক্রিকেট খেলার জন্য। সে চাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে না যেতে, বাদ দিতে চাচ্ছে।”

“সাকিবের নিজের ইন্টারেস্টের কথা চিন্তা করে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি যে, তাকে বিশ্রাম দেওয়া দরকার। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিতে আমরা সম্মতি দিয়েছি। তাকে জানিয়েছি যে ৩০ এপ্রিল পর্যন্ত সে বিশ্রাম নিতে পারে।”

আগামী মে মাসে দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। জালাল ইউনুস জানালেন, এই কারণেই আপাতত ছুটি ৩০ এপ্রি পর্যন্ত। দুবাই থেকে বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন সাকিব। এরপর ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে বিস্তারিত আলোচনা করবে বোর্ড।

 

(বিস্তারিত আসছে)

Share if you like

Filter By Topic