সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত বদরুদ্দীন উমর


FE Team | Published: April 09, 2021 15:22:33


সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত বদরুদ্দীন উমর

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বামপন্থী লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর।

উনাদেরকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, বৃহস্পতিবার বদরুদ্দীন উমর ও তার স্ত্রী সুরাইয়া হানমের নমুনা পরীক্ষার ফলে করোনাভাইরাস পজেটিভ এসেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, এখন উনারা ভালো আছেন। তবে শ্বাসকষ্ট রয়েছে।

১৯৩১ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণকারী বদরুদ্দীন উমরের বয়স ৮৯ বছর এবং তার স্ত্রী সুরাইয়া হানমের বয়স ৮৪।

Share if you like